প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
শোকের ছায়া: বর্ষীয়ান আলেমে দ্বীন ও সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
দেশের অন্যতম বর্ষীয়ান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর ইন্তেকালের খবরে সিলেটসহ দেশজুড়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মময় জীবনে তিনি ইসলামি শিক্ষা, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় আলেম হিসেবে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে দেশ একজন প্রজ্ঞাবান আলেম, সমাজসংস্কারক ও অভিজ্ঞ জননেতাকে হারালো। তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে দেশবাসী।তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন