প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
সরকারি গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: কবির মিয়া
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
ওসমানীনগর প্রতিনিধি:সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের জয়ধা গ্রামের বাসিন্দা কবির মিয়ার বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ এনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।এক প্রতিবাদলিপিতে কবির মিয়া বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ব্যক্তিগত ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।কবির মিয়া আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়ার কোনো চেষ্টা করা হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। একতরফাভাবে কিছু ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় প্রকৃত তথ্য জনসমক্ষে আসেনি।তিনি জানান, পরিবেশ ও সরকারি সম্পদের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। সরকারি গাছ কাটা বা বিক্রির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। প্রয়োজনে বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিনি সাংবাদিক দের প্রতি আহ্বান জানান।প্রতিবাদলিপিতে তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন