প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
ঈদুল আজহায় সিলেটে জনসম্পৃক্ততায় মুখর হুমায়ুন কবির ও এমপি তাহসিনা রুশদী লুনা
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
মোঃ রাজন আহমদ, নির্বহী সম্পাদক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। ঈদকে ঘিরে তাঁদের আগমন ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।জানা গেছে, আজ শুক্রবার বাদ জুম্মা ওসমানীনগর উপজেলার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তাঁর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতারা জানান, ঈদের এই মিলনমেলা দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।অন্যদিকে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামে নিজ বাসভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সমাজসেবক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে জানা গেছে।ঈদ উপলক্ষে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে ঘিরে দুই উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। স্থানীয়দের প্রত্যাশা, ঈদের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন