প্রিন্ট এর তারিখ : ২৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ওসমানীনগর উপজেলা যুবদল নেতা মোঃ আহবাবুল হোসাইন আহবাব
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
নিজস্ব প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওসমানীনগর উপজেলা সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের মুসলিম ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আহবাবুল হোসাইন আহবাব।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা হলো ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক পবিত্র উৎসব। এই মহিমান্বিত দিনে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।শেষে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আবারও পবিত্র ঈদুল আযহা’র আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জ্ঞাপন করেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন