প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ শাহিন আলমের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
নিজস্ব প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সর্বস্তরের মুসলিম ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ শাহিন আলম।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা হলো ত্যাগ, ভালোবাসা, মানবতা ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষা। এই পবিত্র উৎসব আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আযহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।মোঃ শাহিন আলম মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন দেশ ও প্রবাসে থাকা সকল মুসলমানের কোরবানি কবুল করেন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন। একই সঙ্গে তিনি দেশবাসীর সার্বিক কল্যাণ, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।পরিশেষে তিনি আবারও দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্যে বলেন—
“পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা বয়ে আনুক। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন