প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোছাঃ আম্বিয়া বেগম (মেম্বারনি)
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
নিজস্ব প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওসমানীনগর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তাজপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার এবং ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ আম্বিয়া বেগম।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শ নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা। পবিত্র ঈদুল আযহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।”তিনি আরও বলেন, “আমি ওসমানীনগর উপজেলা বাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ তাআলা সকলের কোরবানি কবুল করুন এবং আমাদের সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে সম্প্রীতি ও ভালোবাসা প্রতিষ্ঠা করুন।”মোছাঃ আম্বিয়া বেগম বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে কাজ করতে চাই। ঈদের এই পবিত্র মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানাই।”তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটুক। সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”
শেষে তিনি ওসমানীনগর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন