প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাইদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ সমর আলী
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
মোঃ রাজন আহমদ, নির্বহী সম্পাদক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ সমর আলী।তিনি সাবেক সিনিয়র সদস্য, সিলেট জেলা ছাত্রদল; সাবেক সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, তরুণ প্রজন্ম দল; সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এবং গ্রাসরোড নেটওয়ার্ক (B.G.N) সিলেট-২ এর প্রতিনিধি।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ দেশ ও প্রবাসে থাকা সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই আমার প্রত্যাশা। মহান আল্লাহ তায়ালা যেন সবার কোরবানি কবুল করেন এবং আমাদের সবাইকে মানবকল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”তিনি আরও বলেন,
“ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।”
শেষে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন