প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ওসমানীনগরে প্রবাসীর ফাঁকা বাড়িতে ‘অনৈতিক কর্মকাণ্ড’তরুণীসহ ৩ জন আটক, এলাকায় তোলপাড়
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
মোঃ রাজন আহমদ, নির্বহী সম্পাদক, সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকায় প্রবাসীর ফাঁকা বাড়িতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগে এক তরুণীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি ফোনকল আসে। কলদাতা জানান, পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকার একটি ফাঁকা বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ড চলছে। খবর পেয়ে ওসমানীনগর থানার একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।অভিযানকালে যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমান রবিনের মালিকানাধীন ফাঁকা বাড়ি থেকে এক তরুণীকে (২৪) আটক করা হয়। আটক তরুণী বিশ্বনাথ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সিলেট নগরীতে বসবাস করছেন বলে জানা গেছে।এ সময় ঘটনাস্থল থেকে আরও দুই যুবককে আটক করে পুলিশ। তারা হলেন—ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগ্রামের বাসিন্দা অলিউর রহমান (২২) এবং বালাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা তামিম মাহতাব (২৫)।স্থানীয়দের দাবি, ওই বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা থাকার সুযোগ নিয়ে সেখানে নিয়মিত অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এলাকাবাসীর সন্দেহ বাড়তে থাকলে তারা বিষয়টি নজরদারিতে রাখেন। অবশেষে বুধবার রাতে নিশ্চিত হয়ে তারা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে অবহিত করেন।পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ওসমানীনগর থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত তারা থানার হেফাজতে রয়েছেন।এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শদুল আলম ভূইয়া বলেন, “আমরা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”এদিকে, এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে, ফাঁকা বাড়িগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, যা পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন