প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
তাজপুর ইউনিয়ন যুবদল নেতার অব্যাহতির ঘোষণা!
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
মোঃ রাজন আহমদ, নির্বহী সম্পাদক, সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহেদ আহমদ দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।দলীয় সূত্রে জানা যায়, তিনি দুঃসময়ের কমিটির একজন নিবেদিত ও সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এ বিষয়ে মোঃ শাহেদ আহমদ বলেন, খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতির ঘোষণা দেবেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন