প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
তৃণমূল থেকে উঠে আসা কবির আহমেদকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, সম্পাদক ও প্রাকাশক ||
মোঃ রাজন আহমদ, সম্পাদক ও প্রাকাশক
তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কবির আহমেদকে ঘিরে সম্প্রতি গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এলাকায় জনপ্রিয় ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তিকে পরিকল্পিতভাবে অবমূল্যায়ন করা হচ্ছে বলে দাবি করেছেন তার অনুসারী ও সমর্থকরা।স্থানীয়দের মতে, কবির আহমেদ একজন সাহসী ও সময়োপযোগী নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মা ও মাটির প্রতি তার গভীর ভালোবাসা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে এলাকায় বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।সমর্থকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কিছু স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারা মনে করেন, একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নেতাকে ধ্বংস করা সহজ হলেও তার মতো নেতৃত্ব তৈরি করা অত্যন্ত কঠিন।এ প্রসঙ্গে একাধিক সমর্থক বলেন, “আমাদের প্রিয় নেতার সেই কথাই আজ বারবার মনে পড়ছে—‘আমাকে ধ্বংস করা সহজ, কিন্তু সৃষ্টি করা কঠিন।’ কবির আহমেদের ক্ষেত্রেও সেটিই সত্য।”এদিকে, এই পরিস্থিতিতে কবির আহমেদের সমর্থকরা তার যথাযথ মূল্যায়ন এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায়ের পথে থেকে তিনি আগামীতেও জনগণের পাশে থাকবেন।
কবির আহমেদকে ঘিরে চলমান এই বিতর্ক স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি এখন দেখার বিষয়—পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এর প্রভাব কতদূর বিস্তৃত হয়।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন